গুগলের চোখ `মিবু'তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহূত বিভিন্ন সেবা বিক্রির সার্ভিস `মিবু' কেনার ব্যাপারে আলোচনা করছে গুগল। এক খবরে অল থিংস ডিজিটাল জানিয়েছে, মিবু কিনতে এক বিলিয়ন ডলার খরচ করতে পারে গুগল। মেসেজিং সেবা হিসেবে অধিক পরিচিত মিবু কেনার কথাবার্তা প্রায় চূড়ান্ত। তবে, গুগল বা মিবুর কোনো কর্মকর্তা এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।২০০৫ সালে ওয়েবভিত্তিক মেসেজিং সেবা হিসেবে চালু হয়েছিল মিবু। এই সেবার মাধ্যমে ইয়াহুর ইনস্ট্যান্ট মেসেজিং সেবার মতো মেসেজ আদান-প্রদান করা যায়, তবে আলাদা করে ডাউনলোড বা ইনস্টল করার প্রয়োজন পড়ে না। পাশাপাশি এর সুবিধা হচ্ছে, মাত্র একটি অ্যাকাউন্ট দিয়ে ইয়াহু মেসেঞ্জার, গুগল টক, ফেসবুকসহ বিভিন্ন ইনস্ট্যান্ট মেসেজিং বা চ্যাট-সেবায় লগইন করা যায়। এ ছাড়াও ওয়েবসাইট ডেভেলপাররা চাইলে তঁাদের ওয়েবসাইটে মিবু বার যোগ করতে পারেন। এতে তঁাদের সাইটে বসেই মিবু ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারেন। মিবুর মোবাইল সংস্করণ ব্যবহারেরও সুযোগ রয়েছে। মিবু যোগ করে আকর্ষণীয় প্রোফাইল তৈরির সুযোগও রয়েছে।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বিশ্লেষকেরা জানিয়েছেন, মিবু কিনলে গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে। মিবুর ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে https://www.meebo.com।